রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা খুলনা মহাসড়কে বেপরোয়া বালুবাহী ড্রাম ট্রাকটি পেছন থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আসলাম (৫০) নামে এক জন গুরুতর আহত হন।এসময় বেপরোয়া ড্রাম ট্রাকটিকে বিক্ষুব্ধ জনতারা
আগুন ধরিয়ে দেয়। আহত আসলাম হলো মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মাকোড়াইল গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
বুধবার ২৬ শে নভেম্বর দুপুর সাড়ে ১২ টার সময় দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান,, মোটরসাইকেল যার নাম্বার হলো রাজবাড়ী হ ১১-৩৯৩৪, মোটরসাইকেল আরোহী আসলাম দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল।এ সময়ে পিছন থেকে দ্রুতগতির বেপরোয়া ড্রাম ট্রাকটি যার নাম্বার হলো ঢাকা মেট্রো ট -১৫-৭০১১এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় তার পায়ের উপর দিয়ে ট্রাকটির চাক্কা উঠে গেলে সে ঘটনাস্থলে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ সময়ে বিক্ষুব্ধ জনতারা ট্রাকটিকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
আলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান,, দ্রুতগতির একটি বালু বাহির ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।তিনি আরো জানান এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।